• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হাম রোগীর চাপ অব্যাহত, নতুন ভর্তি ২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে হাম রোগীর চাপ অব্যাহত, নতুন ভর্তি ২৭

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর চাপ অব্যাহত রয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং একই সঙ্গে ছাড়পত্রও দেওয়া হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার মতে, পূর্বে মোট ৭৭ জন রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে ছেলে ৪১ জন এবং মেয়ে ৩৬ জন।

বুধবার (১ এপ্রিল) নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে ১১ জন। এদিন মোট ৩৫ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে; এর মধ্যে ছেলে ২৫ জন এবং মেয়ে ১০ জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ২ জন রোগীকে রেফার করা হয়েছে, যার একজন ছেলে ও একজন মেয়ে।

বর্তমানে হাসপাতালে মোট ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে ছেলে ৩১ জন এবং মেয়ে ৩৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে আজ পর্যন্ত মোট ৩২০ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্ভাগ্যবশত, চারজন শিশু মারা গেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত