স্বাস্থ্যখাত নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর, টিকা নিয়ে সুখবর
দেশের প্রায় প্রত্যেকটি জেলায় হামের সংক্রমণ বেড়েছে। এটি গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে গাফিলতির ফল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এছাড়াও, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল ছুটি বাতিল করা হয়েছে এবং মন্ত্রী জানান, আগামী রবিবার থেকেই টিকার কার্যক্রম শুরু হবে।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডাকে অনেকেই এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, যার কারণে আশা করা যায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
তিনি জানান, ইউনিসেফের মাধ্যমে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা গ্যাভি (GAVI) এর কাছে ভ্যাকসিন মজুত রয়েছে, যা ধার হিসেবে আগামী দুই দিনের মধ্যে বিভিন্ন উপজেলায় পাঠানো হবে।
মন্ত্রী আরও বলেন, এক-দুই দিনের মধ্যে উদ্ভোধন কার্যক্রম শুরু হবে। কিছু কিছু ক্ষুদ্র আঘাত বা কেস থাকলেও সরকার দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে। সংক্রমণে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরা শ্বাসকষ্টে ভোগায় সরকার নতুন উদ্ভাবনী প্রক্রিয়ায় ইমার্জেন্সি ভেন্টিলেশন চালু করার পরিকল্পনা গ্রহণ করছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: