• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গুর হটস্পট

অক্টোবরের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি: স্বাস্থ্য সচিব

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অক্টোবরের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, হঠাৎ করেই ডেঙ্গু পরিস্থিতি এমন বেড়ে যায়নি। গতবছর ও তার আগের বছরেও ব্যাপক ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছিলো। হাসপাতালে রোগী আসলো যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। ওষুধপত্র ও স্যালাইনসহ অন্যান্য সরঞ্জামের সরবরাহ রয়েছে। তবে আক্রান্ত হওয়ার আগেই সকলকে সচেতন হতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ হটস্পট হলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। পাশাপাশি আমরা আশা করছি, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে কমে আসবে। এবছর ডেঙ্গুর প্রার্দুভাব বেশি হওয়ার অন্যতম একটি কারন থেমে থেমে ঘণ ঘণ বৃষ্টিপাত। কম পরিমাণে থেমে থেমে বৃষ্টি হওয়ায় তা জ্বমে ডেঙ্গুর প্রার্দুভাব বেশি হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে দেশব্যাপী বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। যেসব এলাকা ডেঙ্গুর হটস্পট যেখানে আমরা নিয়মিত পরিদর্শন করছি। এরই ধারাবাহিকতায় দেশের ৮-১০টি হটস্পট চিহ্নিত অন্যতম জেলা চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন করছি। এটি অন্যতম একটি রেড জোন, আজকেও এখানে হাসপাতালে দেড়শর উপরে রোগী ভর্তি আছে। এই পরিস্থিতিতে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশেপাশের এলাকা পরিষ্কার করাসহ পাতিলে যাতে বৃষ্টির পানি না জ্বমে তা খেয়াল রাখতে হবে। হাসপাতালে ও বাড়িতে যেন সবাই মশারী ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে। 

পরিদর্শনে স্বাস্থ্য সচিব হাসপাতালের আশেপাশের বিভিন্ন এলাকা, রান্নাঘর, ডেঙ্গুসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে তিনি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।


 

বিভি/এআই

মন্তব্য করুন: