• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

গবেষণায় এআই টুল “স্কলার এআই” বানিয়ে চ্যাম্পিয়ন বুয়েটের “টিম সোলেস

প্রকাশিত: ১০:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গবেষণায় এআই টুল “স্কলার এআই” বানিয়ে চ্যাম্পিয়ন বুয়েটের “টিম সোলেস

তুমুল প্রতিদ্বন্দ্বিতায় শেষ হলো তরুনদের নিয়ে উদ্ভাবনী প্রতিযোগিতামুলক আয়োজন টেকনোপ্রিনিওরশিপ-২০২৬। রবিবার বিকালে রাজধানীর একটি হোটেলে এর আয়োজন করে প্রযুক্তি প্রতিষ্ঠান গিগালোজি।

পূর্বে প্রতিযোগীতায় বাছাইকৃত ছয়টি দল শিক্ষা, স্বাস্থ্য সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ে তাদের উদ্ভাবন প্রদর্শন করে যেখানে বিচারকের দায়িত্বে ছিলেন একদল দেশি-বিদেশী বিশেষজ্ঞ প্যানেল। প্যানেলের সামনে দারুণ সব আইডিয়া আর প্রেজেন্টেশনে ছিল ভবিষ্যতের সম্ভাবনার ঝলক।

গিগালোজি লিমিটেডের সিইও মোসলেহ উদ্দীন জানান, বাংলাদেশি তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে। সঠিক দিকনির্দেশনা, উপযুক্ত পরিবেশ ও বিনিয়োগ এসব স্টার্টআপের ভবিষ্যতে তরুণদের বড় কাজে অনুপ্রানিত করবে বলেও জানান তিনি। বলেন, ভবিষ্যতে আরো বড় পরিসরে টেকনোপ্রিনিওয়রশিপ আয়োজন করা হবে। 

এমন প্রতিযোগীতা আরো বড় পরিসরে আয়োজনে সরকারি-বেসরকারী উদ্যোগের কথা জানান শিক্ষাবিদ ড. মো. কায়কোবাদ। একই কথা বলেন এসিআইয়ের কনসিউমার বিজনেসের প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম।

গবেষনায় “স্কলার এআই” টুলের জন্য প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে বুয়েটের টিম সোলেস । এছাড়া সাইলিংক এবং পেনপাইলট যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হয়েছে। 

বিশ্বব্যাপী প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ বছরে গড়ে ১০–১৫% হারে বাড়ছে। খাত সংশ্লিষ্টদের অভিমত সঠিক সহায়তা পেলে এই তরুণরাই হতে পারে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির মূল চালিকাশক্তি। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন: