• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ভোট গণনা চলার মধ্যেই কারফিউ জারি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে অনুরা কুমারা দিসানায়েকে

প্রকাশিত: ১০:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে অনুরা কুমারা দিসানায়েকে

অনুরা কুমারা দিসানায়েকে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনা শেষে প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন অনুরা কুমারা দিসানায়েকে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে, নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ১০ লাখ ভোটের প্রায় ৫৩ শতাংশ দিসানায়েক পেয়েছেন।

এছাড়া বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা এখন পর্যন্ত ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭৫ শতাংশ। ২০১৯ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৮৩ দশমিক সাত দুই শতাংশ। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পাওয়া বাধ্যতামূলক। কোনো প্রার্থী সেই ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট হবে।

এর আগে শনিবার ভোট গণনা শুরু হওয়ার পর সন্ধ্যা থেকে দেশটিতে আট ঘণ্টার জন্য কারফিউ জারি করে পুলিশ। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ এ কারফিউ ঘোষণা করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: