• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে আরেক ‘সুপার টাইফুন’  

প্রকাশিত: ১৮:৩৫, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে আরেক ‘সুপার টাইফুন’  

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবের রেশ এখনো কাটেনি। এরই মাঝে ‘ফুং-অং’ নামে আরেক টাইফুন ধেয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে। গত সপ্তাহে কালমায়েগির আঘাতে দেশটিতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এছাড়া বিভিন্ন জায়গায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা ভেঙে পড়ে।  

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কালমায়েগি আঘাত হানার পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল সেটি আজ (শনিবার) থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের বদলে এখন হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে।

উপকূলে আঘাত হানার আগে ‘ফুং-অং’ সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের এক আবহাওয়াবিদ জানান, নতুন টাইফুনটি আকারে এত বড় যে এটি পুরো ফিলিপাইনকে ঢেকে ফেলতে পারে। উপকূল ও নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদে সরে যেতে এখন থেকেই আহ্বান জানানো হচ্ছে। তাদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

কালমায়েগির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিবু প্রদেশ। ফিলিপাইনে এখনো প্রায় ১০০ মানুষ নিখোঁজ আছেন। ঝড় আঘাত হানার পর কয়েকদিন পেরিয়ে গেলেও তারা এখনো ফিরে আসেননি।

এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা হয় সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নয়তো অন্য আত্মীয়দের বাড়িতে উঠেছেন।

সূত্র: আলজাজিরা

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত