মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০
ইন্টারনেট
ভারতের মেঘালয়ের তাসখাই অঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘরে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। ধারণা করা হচ্ছে, মৃতদের অধিকাংশই আসামের বাসিন্দা।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকেই কালো ধোঁয়া বেরতে শুরু করে খনি থেকে। বাইরে থাকা শ্রমিকরা মুহূর্তে ভিড় জমায় খনির বাইরে। সেখানে কয়েকজন মহিলা ও শিশুকে দেখা গিয়েছে। বিস্ফোরণ ঘটেছে খনির ভিতরেই। ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে মেঘালয় পুলিশ। উপস্থিত দমকল ও বিপর্যয় মোকাবিলার কর্মীরাও। অন্তত ১০ জনের মৃত্যুর কথা জানা গেছে। এখনও বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
মেঘালয় পুলিশের এক কর্তা জানিয়েছেন, খনির ভেতরের পরিস্থিতি খুবই বিপজ্জনক। তিনি বলেন, গ্যাস জমে আছে কি না কিংবা বিস্ফোরণের আশঙ্কা আছে কিনা তাও দেখা হচ্ছে। ঠিক কী কারণে ঘটল দুর্ঘটনা, সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। এমনও হতে পারে, খনির ভিতরে দাহ্য গ্যাসজমে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটেছে অথবা অবৈধভাবে বিস্ফোরক ব্যবহারের জেরেও ঘটতে পারে বিপর্যয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: