• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আল্টিমেটামকে পাত্তাই দিলো না ইরান

প্রকাশিত: ১২:৩৮, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আল্টিমেটামকে পাত্তাই দিলো না ইরান

হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য কিছু শর্তও দিয়েছিলেন। কিন্তু আল্টিমেটামকে পাত্তা না দিয়ে চুক্তি করার শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। 

এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ (অল হেল) মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এক পোস্টে লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করা অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম?’ গত ২৬ মার্চ তিনি এ আল্টিমেটাম দিয়েছিলেন।

ট্রাম্প আরও বলেন, ‘সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর ‘চরম বিপর্যয়’ নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।’

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পের এই হুমকিকে ‘অসহায়, অস্থির, ভারসাম্যহীন এবং বোকামির’ বলে আখ্যায়িত করেছেন।

ট্রাম্পের ভাষার পাল্টা জবাবে এই জেনারেল সতর্ক করে বলেন, ‘তোমাদের জন্যই ভয়াবহ পরিস্থিতির দরজা খুলে যাবে।’

পরে ট্রাম্প একটি ভিডিও পোস্ট করেন যেখানে রাতের আকাশে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘তেহরানে এই বিশাল হামলায় ইরানের অনেক সামরিক নেতাসহ আরও অনেক কিছু ধ্বংস হয়ে গেছে।’ এ হামলা ঠিক কখন কোথায় চালানো হয়েছে, তা জানাননি ট্রাম্প।

বিভি/এজেড

মন্তব্য করুন: