• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা? কাতারে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মোতায়েন

প্রকাশিত: ১৭:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা? কাতারে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মোতায়েন

ছবি: ক্ল্যাস রিপোর্ট

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পেন্টাগন সূত্র জানায়, সাধারণ সেমি-স্ট্যাটিক লঞ্চারের তুলনায় এসব মোবাইল লঞ্চার থেকে অনেক দ্রুত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। জরুরি পরিস্থিতিতে এখান থেকে দূরপাল্লার প্যাট্রিয়ট মিসাইল ছোড়া যাবে, যা বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত।

মধ্যপ্রাচ্যের ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও তুরস্ক—এই ৯টি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। এর মধ্যে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিকে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে ধরা হয়।

২০২৫ সালের জুনে সংঘাতের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে আল-উদেইদ ঘাঁটিতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এবার সেই ঘাঁটিতেই মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করলো ওয়াশিংটন।

বিভি/এমআর

মন্তব্য করুন: