• NEWS PORTAL

  • রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

এবার বৈশ্বিক শুল্ক ১৫% করলেন ট্রাম্প!

প্রকাশিত: ০০:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার বৈশ্বিক শুল্ক ১৫% করলেন ট্রাম্প!

ছবি: ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান।

এর একদিন আগেই মার্কিন সুপ্রিম কোর্ট জরুরি অবস্থার দোহাই দিয়ে আরোপ করা আগের শুল্ককে অবৈধ ঘোষণা করেন। আদালতের সেই রায়কে ‘হাস্যকর’ ও ‘আমেরিকা-বিরোধী’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ‘লুট’ করেছে এবং তিনি সেই প্রক্রিয়া বন্ধ করতে চান।

ট্রাম্প জানান, নতুন ১৫ শতাংশ শুল্ক ‘আইনত অনুমোদিত’ কাঠামোর মধ্যেই কার্যকর করা হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে বিস্তারিত তালিকা চূড়ান্ত করা হবে।

এই সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বিভি/এমআর

মন্তব্য করুন: