• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

এবার আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ব্যাপক বিমান ও ড্রোন হামলা

প্রকাশিত: ১২:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ব্যাপক বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তান সীমান্তের পাকতিকা ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া ও বান্নু জেলায় আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘন্টা পর এ হামলা চালালো পাকিস্তান।

স্থানীয় আফগান সূত্রের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রবিবার সীমন্তবর্তী প্রদেশ দু'টি তে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে হামলা ব্যাপরে এখনও কোনো মন্তব্য করেনি দেশটির তালেবান সরকার। এদিকে হামলা দায় স্বীকার করেছে পাকিস্তান। 

এক বিবৃতিতে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা ও রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার জেরে এ অভিযান চালানো হয়েছে। 

আফগানিস্তানে অবস্থানরত তেহরিক-ই তালেবানের নেতারাই ইসলামাবাদের সাম্প্রতিক হামলা এবং উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হামলার নির্দেশ  দিয়েছিল, এবিষয়ে স্পষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেছে পাকিস্তান প্রশাসন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: