• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান হলেন জেনারেল আহমদ

প্রকাশিত: ১৬:০৭, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান হলেন জেনারেল আহমদ

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় একে একে নিহত হচ্ছেন ইরানের উচ্চপর্যায়ের বিভিন্ন নেতা। গতকাল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়ক নিহত হন। আর আজ ওই পদে নিয়োগ পেয়েছেন জেনারেল আহমদ ওয়াহিদি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আইআরজিসি’র প্রধান ইসরায়েলি হামলায় নিহত হবার পর ওয়াহিদিকে এ পদে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ওয়াহিদি এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরে ২০২৪ সালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০২৫ সালের নভেম্বর থেকে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর উপ-চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আগে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াহাদি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত