ইরানে মার্কিন-ইসরাইলি হামলা নিয়ে এবার মুখ খুললো কিম জং উনের দেশও
বিশ্বজুড়ে আবারও যুদ্ধের দামামা বাজছে। ইরানে একযোগে হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এই হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে বিশ্বের অন্যতম রাজনৈতিক নেতা কিম জং উনের দেশ উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, মার্কিন ও ইসরাইলি হামলা ইরানের ওপর ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।
মুখপাত্রের মন্তব্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা (ইরানে হামলায়) ‘প্রত্যাশার সীমার মধ্যে’ ছিল। এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণের একটি অনিবার্য ফলাফল।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনও দেখা যায়নি।’
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই হামলা ও খামেনীর মৃত্যুতে শোক জানিয়েছেন।
শুধু শোক প্রকাশই নয়, খামেনির মৃত্যুকে “মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড” হিসেবে অভিহিত করেছেন পুতিন।
বিভি/এজেড



মন্তব্য করুন: