মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আরব আমিরাতে হামলায় বাংলাদেশি নিহত
ইসরাইল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাটি লক্ষ্য করে হামলা চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটে। আরব আমিরাতে ইরানের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছে বলে জানা গেছে। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর ইরান পাল্টা আঘাত শুরু করে, যার ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটে। এই ঘটনায় আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
রবিবার (১ মার্চ) নতুন করে আরও তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। একই ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে অন্তত ১৬৫টি ইরানি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালের নাগরিক রয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: