• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ইসরাইলের সামরিক স্থাপনায় হামলার দাবি হেজবুল্লাহর

প্রকাশিত: ১৫:৫৬, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলের সামরিক স্থাপনায় হামলার দাবি হেজবুল্লাহর

ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্থ লেবাননের একটি এলাকা। ছবি বিসবিসি

ইরানে হামলার মধ্যেই লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলাকে অপরাধমূলক আগ্রাসন আখ্যা দিয়ে তার জবাবে তিনটি ইসরাইলি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ।

বিবিসি এক প্রতিবেদনে বলেছে, টেলিগ্রামে দেওয়া তিনটি পৃথক পোস্টে হেজবুল্লাহ জানিয়েছে যে, গোলান উপত্যকায় নাফাহ ঘাঁটিতে তাদের 'বৃহৎ ক্ষেপণাস্ত্র আঘাত' হেনেছে, পাশাপাশি উত্তর ইসরাইলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে।

যদিও এই ধরনের আক্রমণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

বিভি/এজেড

মন্তব্য করুন: