চারদিনের হামলায় ইরানে ৭৮৭ জনের প্রাণহানি
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ১৭৬ জন শিশুসহ ৭৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও, ইসরাইলি সেনাবাহিনী লেবাননে বিমান হামলাও জোরদার করেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে স্থল অভিযান শুরু করেছে।
ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেন, ইরানের নয়টি হাসপাতালে হামলা হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র সেগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, তেহরানের গান্ধী হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগের জবাবে আইডিএফ দাবি করেছে, হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। তবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গান্ধী হাসপাতালে হামলার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র উভয়কেই অভিযুক্ত করেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: