ইরানের হামলার শঙ্কা: সাইপ্রাসে রণতরি ‘এইচএমএস ড্রাগন’ পাঠাচ্ছে যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে জানিয়েছেন, সাইপ্রাসে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটি রক্ষার্থে সেখানে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য।
এর আগে রবিবার সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের আরএএফ অ্যাকরোটিরি ঘাঁটিতে একটি ড্রোন আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার ওই ঘাঁটির দিকে আসা আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়।
এই ঘটনার পর যুক্তরাজ্য সাইপ্রাসে রণতরি পাঠাতে পারে বলে খবর এসেছিল। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেল কিয়ার স্টারমারের পোস্টে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রণতরি ‘এইচএমএস ড্রাগন’ সাইপ্রাসে পাঠানো হচ্ছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: