• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

প্রকাশিত: ০১:০৯, ৪ মার্চ ২০২৬

আপডেট: ০১:১০, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

মঙ্গলবার (৩ মার্চ) মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপের সময় ল্যাভরভ এই আহ্বান জানান।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে ল্যাভরভ পরিস্থিতি প্রশমনের পক্ষে রাশিয়ার মৌলিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের শক্তি প্রয়োগ প্রত্যাখ্যানের আহ্বান জানান।

একই সঙ্গে এই অঞ্চলের সব দেশের বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে তেহরান পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেছে-এমন দাবির বিপরীতে কোনো বাস্তব সম্মত প্রমাণ মস্কোর কাছে নেই বলে তার এক বক্তব্যে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

ব্রুনাইয়ে দেয়া ওই বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এখনো এমন কোনো প্রমাণ দেখিনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল। অথচ এটিকেই এই যুদ্ধের প্রধান অজুহাত হিসেবে তুলে ধরা হয়েছে।’

ব্রুনাই সফরকালে ল্যাভরভ আরও বলেন, ইরানের ওপর হামলার পরিণতি পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতির ভার বহন করছে এবং হতাহতের ঘটনাও ঘটছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: