যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগের কারণ হবে হরমুজ প্রণালি: ইরান
স্ট্রেইট অব হরমুজ হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির প্রণালি হবে, নয়তো যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগের প্রণালি হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশে এ বার্তা দেন তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) ছয়টি ভিন্ন ভাষায় দেওয়া এক বার্তায় লারিজানি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হতে পারে— এমন আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম এরইমাঝে বেড়েছে। কারণ বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়।
বিভি/টিটি



মন্তব্য করুন: