এখন পর্যন্ত ১৬ কার্গো জাহাজে হামলা, বিশ্ববাণিজ্য ও জ্বালানি খাতে উদ্বেগ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পর থেকে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ ৩টিসহ এখন পর্যন্ত মোট ১৬টি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে। এতে বিশ্ববাজারে বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাজ্যের নৌবাহিনীর নজরদারি সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার।
ইউকেএমটিও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৬টি কার্গো জাহাজে হামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নতুন করে তিনটি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে।
উপসাগরীয় অঞ্চল, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরে এসব হামলার ঘটনা ঘটেছে। উপসাগরীয় গুরুত্বপূর্ণ এসব নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এসব নৌপথগুলোতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: