ইরাকের আকাশসীমায় মার্কিন রিফুয়েলিং কেসি-১৩৫ উড়োজাহাজ বিধ্বস্ত
ছবি: সংগৃহীত
ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং এয়ারক্রাফট। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বিবিসির খবর।
বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি।
উড়োজাহাজটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের একটি সম্ভাবনা রয়েছে।
বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটো-ট্যাংকার, যা মাঝআকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হতো। পাইলট, কো-পাইলটসহ মোট তিনজনের একটি দল পরিচালনা করে থাকে আকাশযানটিকে। তবে বিধ্বস্তের ঘটনায় কোনো প্রাণহানির তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র।
ইরানের বিরুদ্ধে অভিযান ঘিরে বর্তমানে মার্কিন বিমান বহরের বড় একটি অংশ মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যে।
বিভি/এআই



মন্তব্য করুন: