• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

নমনীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, শিথিল করতে যাচ্ছে ইরানি তেলের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২০:১১, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ২০:১১, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নমনীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, শিথিল করতে যাচ্ছে ইরানি তেলের নিষেধাজ্ঞা

ইরান যুদ্ধের ২০তম দিনে এসে ভোল পাল্টাতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল করার লক্ষ্যে সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট (Scott Bessent)। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সেখানে স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র সমুদ্রে থাকা ইরানের তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। কারণ ওয়াশিংটন বৈশ্বিক তেলের সরবরাহ স্থিতিশীল করার চেষ্টা করছে।

এই সপ্তাহের শুরুর দিকে বেসেন্ট বলেছিলেন, ইরানের তেলবাহী জাহাজগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন জ্ঞাতসারে রওনা দিচ্ছে, যা বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়াতে সহায়তা করছে।

এদিকে ইসরাইল ও ইরানের মধ্যে গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলা-পাল্টা হামলা তীব্রতর হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। এর প্রেক্ষিতে গ্যাস ও তেলের দামে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

বিশ্ববাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলারে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত