চমকে দেওয়া জরিপ: ভয় পাচ্ছে আমেরিকানরা!
ছবি: সিএনএন
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই—এর ধাক্কা লেগেছে সরাসরি বিশ্ব অর্থনীতিতে। অভিযোগ উঠেছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে বিশ্ববাজারে অস্থিরতা ভয়াবহ রূপ নিচ্ছে।
যুদ্ধ সরাসরি আমেরিকার মাটিতে না পৌঁছালেও এর অর্থনৈতিক অভিঘাত ইতোমধ্যেই টের পাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। জ্বালানি, পরিবহন, বিমান ভাড়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম—সবকিছুতেই লাগামহীন বৃদ্ধি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি।
বুধবার (১৮ মার্চ) ইউগভ প্রকাশিত এই জরিপের প্রতিবেদন বলছে, আমেরিকানরা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্ভাব্য হুমকি বা গৃহযুদ্ধের আশঙ্কার চেয়ে অর্থনীতি নিয়ে বেশি চিন্তিত। ৪২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, আগামী ১০ বছরে ‘সম্পূর্ণ অর্থনৈতিক পতন’ ঘটার সম্ভাবনা খুব বেশি বা কিছুটা রয়েছে, অন্যদিকে ৩৮ শতাংশ এই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন।
৪২% এই আশঙ্কাকে ‘সম্ভাব্য’ মনে করছেন, আর ৩৮% তা নাকচ করেছেন। ডেমোক্র্যাটদের ৫৩% যেখানে উদ্বিগ্ন, রিপাবলিকানদের মধ্যে এই হার মাত্র ২৮%। ৪৩% নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্র এখনই মন্দার মধ্যে রয়েছে। ৫০% মানুষের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক দক্ষতার ওপর কোনো আস্থা নেই। মাত্র ৩২% তার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন
অর্থাৎ, যুদ্ধের আগুন শুধু সীমান্তেই নয়—এবার তা ছড়িয়ে পড়েছে অর্থনীতির গভীর শিরায়। সামনে কী অপেক্ষা করছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সূত্র: ইউগভ ওয়েবসাইট
বিভি/এমআর



মন্তব্য করুন: