ঈদের দিনেই আগুনে পুড়ে ছারখার ইসরাইলি অস্ত্র কারখানা
মধ্যপ্রাচ্যজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। যুদ্ধের প্রভাবে পুরো মধ্যপ্রাচেজ্য বিরাজ করছে এক আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি। এর মধ্যেই চেক প্রজাতন্ত্রে অবস্থিত ইসরাইলি অস্ত্র কারখানা আগুনে পুড়ে ছারখার হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ভোরে অস্ত্র কারখানা জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ছিল ওই স্থাপনাটি। অগ্নিসংযোগের ঘটনায় স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে।
দ্য আর্থকোয়েক ফ্যাশন নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। চেক কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে।
এলবিট সিস্টেমস নিজেদের ইসরাইলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
দ্য আর্থকোয়েক ফ্যাশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’
দ্য আর্থকোয়েককে উদ্বৃতি করে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ‘সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
বিভি/এজেড



মন্তব্য করুন: