• NEWS PORTAL

  • শনিবার, ২১ মার্চ ২০২৬

হঠাৎ সুর নরম ট্রাম্পের, যে কারণে সৈন্য পাঠাচ্ছেন না ইরানে

প্রকাশিত: ২১:২৪, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হঠাৎ সুর নরম ট্রাম্পের, যে কারণে সৈন্য পাঠাচ্ছেন না ইরানে

ইরান যুদ্ধ আরও দীর্ঘ হবে কি না এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। কেউ কেউ আবার ইরানে মার্কিন সেনা মোতায়েনের শঙ্কা করছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও ইরানে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা তার নেই।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও, তবে নিশ্চিতভাবেই আমি আপনাদের তা জানাতাম না। কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না। ব্রিটিশ গণমাধ্যম টাইম এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ইসরাইলের সাথে যৌথভাবে ইরানে হামলা করছে যুক্তরাষ্ট্র। ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে, তা নিয়ে পর্যালোচনা চলার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য এলো। এতে করে ট্রাম্পের মনোভাব নিয়ে বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা।

এর আগে গত গ্রীষ্মে এক সামরিক অভিযানের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলো জব্দ করার বিষয় আলোচনায় রয়েছে।

এ ধরনের কোনো অভিযান চালাতে হলে ইরানে বিপুলসংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু নিজের সেই মনোভাব থেকে সরে এলেন ট্রাম্প।

বিভি/এজেড

মন্তব্য করুন: