• NEWS PORTAL

  • শনিবার, ২১ মার্চ ২০২৬

ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন!   

প্রকাশিত: ০৯:২৩, ২১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন!   

ইরানের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর কিছুক্ষণ পরই জানান, ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে তার প্রশাসন। এদিকে, বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলে জ্বালানি দাম নিয়ন্ত্রণে রাশিয়ার পর এবার ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র। তবে থেমে নেই যুদ্ধ। পবিত্র ঈদের মাঝেও ইরান আর লেবাননে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরাইল ও মার্কিন বাহিনী।  

ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে, সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, এখনই বন্ধ হচ্ছে না হামলা। এই মুহুর্তেই ইরানের সাথে কোন যুদ্ধবিরতি নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে এর কিছুক্ষণ পরই, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম, ট্রুথ সোশ্যালে বলেন,  ইরানে লক্ষ্য পূরণের খুব কাছে রয়েছে আমেরিকা। আর তাই সামরিক অভিযান গুটিয়ে আনার কথা বিবেচনা করছে তার প্রশাসন। ইরান যুদ্ধে, সমর্থন না দেওয়ায় আবারো ন্যাটোর কড়া সমালোচনা করে সংস্থাটিকে কাপুরুষ বলে উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া  পশ্চিমা সামরিক জোট কেবল ‘কাগজের বাঘ’।

এদিকে, চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বেড়ে চলা জ্বালানি তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার পর এবার ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাময়িকভাবে আগামী ৩০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। তবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদের মাঝেও ইরান ও লেবাননে থেমে নেই বর্বর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা। 

শনিবার (২১ মার্চ) দক্ষিণ লেবাননের বিন্ট জেবেইল এলাকার গান্দুজিয়া শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এতে আহত হয়েছেন আরো দুইজন। লেবাননের রাজধানী বৈরুতেও চলছে দফায় দফায় বিমান হামলা। 

এছাড়া, শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই দুটি শহরে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরাইলি বাহিনী। বিমান হামলা হয়েছে ইরানের ঐতিহাসিক ইসফাহান শহরেও। কড়া জবাব দিচ্ছে ইরানও। রাজধানী তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে ইরান।  

এদিকে, হরমুজ প্রণালীর কাছে ইরানের আবু মুসা এবং গ্রেটার টাম্ব দ্বীপে আবারো হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর নগরী রাস আল খাইমাহতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

বিভি/এসজি

মন্তব্য করুন: