• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় এ পর্যন্ত প্রাণ গেল ১৪০০ জনের

প্রকাশিত: ১১:১০, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১১:১৯, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় এ পর্যন্ত প্রাণ গেল ১৪০০ জনের

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় এ পর্যন্ত এক হাজার ৪০০-এর বেশি মানুষ মারা গেছে। এ সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ২০০-এর বেশি শহরে আমেরিকা ও ইসরাইল বিমান হামলা চালিয়েছে। 

আহতের সংখ্যা আরও অনেক বেশি। হামলার লক্ষ্যবস্তুর কথা বলতে গেলে, এটি কেবল সামরিক সদর দপ্তর, থানা বা সরকারি ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই—আবাসিক এলাকাগুলোতেও আঘাত হানা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদক জানান, ‘তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শুনতে পাচ্ছি, যা সাধারণত ড্রোন হামলার সংকেত দেয়। তেহরানের পূর্বাঞ্চল এবং খাড়গসহ (Kharg) অন্যান্য শহর থেকেও বিস্ফোরণের খবর আসছে।’

ইরানে আক্রান্ত স্থানগুলোর বড় অংশই সাধারণ বেসামরিক মানুষের ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট। গত তিন সপ্তাহে স্কুল, হাসপাতাল এমনকি রেড ক্রিসেন্টের ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।


 

বিভি/টিটি

মন্তব্য করুন: