• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ইরানকে ‘বিজয় ঘোষণা’ করতে বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জারিফ

প্রকাশিত: ১৫:৫৪, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ইরানকে ‘বিজয় ঘোষণা’ করতে বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জারিফ

তেহরান-এর প্রতি আহ্বান জানিয়ে সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেছেন, “ইরানের বিজয় ঘোষণা করে এমন একটি চুক্তিতে পৌঁছানো উচিত, যা বর্তমান সংঘাতের অবসান ঘটাবে এবং ভবিষ্যতের সংঘাতও প্রতিরোধ করবে।” 

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন এফেয়ার্সে (Foreign Affairs) প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। খবর: মিডল ইস্ট আই

ইরানের পারমাণবিক আলোচনা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জারিফ তার নিবন্ধে একটি রূপরেখা তুলে ধরেন, যা তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা বা সংঘাত ইরানের অনুকূলে শেষ করতে সহায়ক হতে পারে।

তিনি প্রস্তাব করেন, তেহরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে পারে এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে পারে—এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। জারিফের মতে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন এ ধরনের প্রস্তাব বিবেচনা করতে আগের তুলনায় বেশি আগ্রহী হতে পারে।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক ‘আগ্রাসন বিরোধী চুক্তি’ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রস্তাবও দেন।

জারিফ বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে ইরান বহিরাগত হুমকি থেকে দৃষ্টি সরিয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়নে মনোযোগ দিতে পারবে। এতে দেশের জন্য একটি স্থিতিশীল ভবিষ্যতের পথ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: