• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

যে কোনসময় বরখাস্ত হতে পারেন এফবিআই পরিচালক!

প্রকাশিত: ১৬:২৭, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
যে কোনসময় বরখাস্ত হতে পারেন এফবিআই পরিচালক!

এফবিআই পরিচালক ক্যাশ পাটেল

বরখাস্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জ আর অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। যে কোনসময় বরখাস্ত নির্দেশ পেতে পারেন গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক ক্যাশ পাটেলও।

পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে শুদ্ধি অভিযান বা ছাঁটাইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যদিও, যুদ্ধ চলাকালীন কোনো জেনারেলকে বরখাস্তের ঘটনা যুক্তরাষ্ট্রে প্রায় নজিরবিহীন। 

সেনাপ্রধান র‍্যান্ডি জর্জের মেয়াদ আরও একবছরের বেশি ছিলো। সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপলেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করা হয়েছে। 

এদিকে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন তদন্তের নথি সামলানোর ধরন নিয়ে বিরক্তির জেরে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক মাসে বিশ্ব জুড়ে নজিরবিহীন তোলপাড় ফেলা এপস্টেইন নথিপত্র সমালানোয় অদক্ষতা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। 

বিরোধীদের বিরুদ্ধে বিচার বিভাগ যথেষ্ট আগ্রাসী ভূমিকা না রাখার কারণেও বন্ডির ওপর নাখোশ ছিলেন ট্রাম্প। এপস্টেইন কাণ্ড নিয়ে আগামী ১৪ এপ্রিল বিচার বিভাগের তদন্তের শুনানিতে উপস্থিত হতে বন্ডিকে সমন পাঠিয়েছে হাউস ওভারসাইট কমিটি। 

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে উপ অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের নাম ঘোষণা করা হয়েছে। ব্ল্যাঞ্চ ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: