• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ইরানের মাটিতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটকে ধরিয়ে দিলেই পুরস্কার

প্রকাশিত: ২২:০৫, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:০৫, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ইরানের মাটিতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটকে ধরিয়ে দিলেই পুরস্কার

যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত হছে। এরইমধ্যে বিমানের পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে দেশটি।

শুক্রবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা ফাইটার পাইলট প্যারাশুটে করে নিচে (ইরানের ভূখণ্ড) নেমেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ভেতরে এটিই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা।


ইরানের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে ঘোষণা করা হয়েছে, বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার পাইলটকে খুঁজে বের করতে সামরিক বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশের নাগরিকদে উদ্দেশে বলা ঘোষণায় বলা হয়েছে, আপনারা যদি শত্রুদের পাইলট বা পাইলটদের জীবিত ধরে পুলিশ বা সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন, তবে আপনাদের মূল্যবান পুরস্কার ও বোনাস দেওয়া হবে।

কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশটি অত্যন্ত গ্রামীণ এবং পাহাড়ি এলাকা। প্রায় ১৫ হাজার ৫০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকা। ইরানি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও জনসাধারণকে তল্লাশি চালানোর আহ্বান জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, সাধারণ মানুষের ভিড় নিজস্ব গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। দক্ষিণ-পশ্চিম ইরানের অনেক মানুষ মার্কিন পাইলটকে ধরতে ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে গিয়েছেন। তবে ইরানি সশস্ত্র বাহিনী জনগণকে আহ্বান জানিয়েছে যেন কেউ পাইলটের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার না করে।

ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসির বাসিজ ও স্থানীয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছে।

একাধিক ভিডিওতে দেখা গেছে, ইরানি বাহিনী ও স্থানীয় আদিবাসিরা সরাসরি ছোট অস্ত্র দিয়ে মার্কিন ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারের ওপর গুলি চালিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত করার চেষ্টা করছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: