• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই: ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান

প্রকাশিত: ০৮:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই: ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান

ইরানের সাথে চলমান যুদ্ধ প্রায় শেষের দিকে, এ বিষয়ে তেহরানের সাথে সরাসরি কথা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্রের ওপর বিন্দুমাত্র বিশ্বাস নেই বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলাইনা প্রদেশে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, ইরান সরাসরি যোগাযোগ করে একটি চুক্তি করতে অনুরোধ জানিয়েছে। আসছে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। যুদ্ধ শেষ করতে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগের বিষয়ে কোনো মন্তব্য করে নি তেহরান। তবে, যুক্তরাষ্ট্রের প্রতি বিন্দুমাত্র আশা না থাকার বিষয়টি আবারও সাফ জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। তেহরানের আস্থা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে বাস্তব পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি। 

এদিকে, চীন সফর শেষে তেহরানে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক মাধ্যমের এক পোস্টে আরাগচি জানিয়েছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই'র সাথে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: