• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসের মধ্যে সর্বোচ্চ

প্রকাশিত: ২১:৫৭, ২০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসের মধ্যে সর্বোচ্চ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাল্টাপাল্টি হামলা এবং উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রতি ব্যারেল তেলের দাম ১১১ ডলার ছাড়িয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এসব ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, বাড়ছে তেলের দাম।

এদিকে, হরমুজ প্রণালিতে মাইনে আঘাত পেয়ে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের কথিত ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও বড় মূল্য দিতে হবে। এ ছাড়া, গতকাল হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। ফলে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির প্রভাব পড়তে পারে জ্বালানির দাম ও বৈশ্বিক অর্থনীতিতে।

সূত্র: আল-জাজিরা

বিভি/টিটি

মন্তব্য করুন: