• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

তেহরানের সাথে শান্তি চুক্তি স্থাপন অত্যন্ত কঠিন: রুবিও

প্রকাশিত: ০৮:৩২, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
তেহরানের সাথে শান্তি চুক্তি স্থাপন অত্যন্ত কঠিন: রুবিও

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে, ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তেহরানের সাথে শান্তি চুক্তি স্থাপন অত্যন্ত কঠিন। এদিকে উত্তর ক্যারোলাইনার একটি নির্বাচনী সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত করাই ইরানের স্বপ্ন। তবে সংঘাত দ্রুতই শেষ হবে এবং এরপরই তেলের দাম নাটকীয়ভাবে কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। তবে পাকিস্তান ও কাতারের মাধ্যমে পরোক্ষ আলোচনা এখনও চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। পাকিস্তানের সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরে ইরানি নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে সুনির্দিষ্ট দাবি মানা না হলে কোনো আলোচনা হবে না। 

বিভি/এসজি

মন্তব্য করুন: