• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাদ্রিদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের শোক

প্রকাশিত: ১৯:৪২, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মাদ্রিদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের শোক

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুর্ঘটনার পর পরিবহনমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন তিনি। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত ট্রেন দুটিতে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন।

নিহতের সর্বশেষ এ সংখ্যা অনুযায়ী, ২০১৩ সালের পর এটিই স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। ওই বছর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৮০ জন নিহত হয়েছিলেন।

আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটিতে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় মর্মাহত বলে উল্লেখ করে বলেন, ‘ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় আমি মর্মাহত।’ তিনি জানান, পরিস্থিতি নিয়ে পরিবহনমন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, রেনফে পরিচালিত একটি ট্রেনের সঙ্গে ইরিও কোম্পানির আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। ইরিওর ট্রেনটি মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচল করে।

দুর্ঘটনায় জড়িত একটি ট্রেনের ১৭ বছর বয়সী এক যাত্রী স্পেনের একটি সম্প্রচারমাধ্যমকে বলেন, ‘এটি ছিল এক বিপর্যয়।’ দুর্ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত