• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সামান্য ব্যবধানে এগিয়ে নেতানিয়াহু জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা!

প্রকাশিত: ২০:১২, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সামান্য ব্যবধানে এগিয়ে নেতানিয়াহু জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা!

ইসরাইলের নির্বাচনে অধিকাংশ ভোট গণনা শেষে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী পক্ষ- কেউই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে নেই। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নেতানিয়াহু একটি ‘শক্তিশালী’ ডানপন্থি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার দল লিকুদ পার্টি নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। অন্যদিকে, ‘পরিবর্তনপন্থি জোটের’ নেতা আইজেনকোট দাবি করেছেন, ইসরাইলের জনগণ নেতানিয়াহুর শাসনের অবসান চায়।

বিবিসির এক সংবাদদাতার তথ্য অনুযায়ী, ইসরাইলের আরব সংখ্যালঘুদের নেতৃত্বাধীন দলগুলো রেকর্ডসংখ্যক আসন পেয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণে এসব দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নির্বাচনের ফল নিয়ে ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিবিসিকে দেওয়া বক্তব্যে কেউ হতাশা প্রকাশ করেছেন, আবার কেউ জানিয়েছেন সতর্ক আশাবাদ।

উল্লেখ্য, ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট ১২০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির ইতিহাসে কোনো একক দল কখনোই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে অতীতের মতো এবারও বিভিন্ন দলের সমন্বয়ে জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত