• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

প্রকাশিত: ০৮:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
বিভাগের নাম: সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেড (টিটি)

পদের নাম: সৈনিক
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সাধারণ (জিডি): এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ থাকতে হবে।
টেকনিক্যাল ট্রেড: নারী ও পুরুষ জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ জিপিএ-৩ থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭-২০ বছর

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকা।

বিভি/এসজি

মন্তব্য করুন: