কারা অধিদপ্তরে বিশাল নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ
কারা অধিদপ্তরের রাজস্ব খাতে ‘কারারক্ষী’ পদে ৪৭২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীকে আবেদন ফি বাবদ ৫৬ টাকা পরিশোধ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: কারা অধিদপ্তর
পদের বিবরণ:
১. পদের নাম ও বেতন স্কেল/গ্রেড (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী): কারারক্ষী, বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-, গ্রেড-১৭।
পদ সংখ্যা: ৪৫০ (চারশত পঞ্চাশ) টি।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) ন্যূনতম শারীরিক যোগ্যতা: (১) উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। (২) বুকের মাপ: পুরুষ অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার (২ ফুট ৮ ইঞ্চি)। (৩) ওজন: পুরুষ অন্যূন ৫২ কেজি।
২. পদের নাম ও বেতন স্কেল/গ্রেড (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী): মহিলা কারারক্ষী, বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-, গ্রেড-১৭।
পদ সংখ্যা: ২২ (বাইশ) টি।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী: ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) ন্যূনতম শারীরিক যোগ্যতা: (১) উচ্চতা: অন্যূন ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)।
(২) বুকের মাপ: মহিলা অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার (২ ফুট ৬.২৪ ইঞ্চি)। (৩) ওজন: মহিলা অন্যূন ৪৫কেজি।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ১৮-২১ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে কারা অধিদপ্তর আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: