• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের লড়াইয়ে ০ দশমিক ০ শতাংশ ভোট পেয়েছে যেসব দল

প্রকাশিত: ০০:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটের লড়াইয়ে ০ দশমিক ০ শতাংশ ভোট পেয়েছে যেসব দল

প্রতিকী ছবি

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি দল শূন্য দশমিক শূন্য শতাংশ (০.০০%) ভোট পেয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো ভোটের শতকরা হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, ১০টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটের হিসেবে ০.০০ শতাংশ ভোট পেয়েছে। দলগুলো হলো: বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএনএল।

অন্যদিকে, শূন্য দশমিক শূন্য এক শতাংশ (০.০১%) ভোট পাওয়া দলগুলো হলো: আমজনতার দল, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: