• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৩:৩০, ১৮ আগস্ট ২০২৪

আপডেট: ১৩:৩১, ১৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে: প্রধান উপদেষ্টা

ছবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। রবিবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের ব্রিফিংয়ের পর এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনুস বলেন, স্বৈরাচারী সরকার মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। তিনি বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছেন শেখ হাসিনা। 

আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্রদের অনুরোধে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তিনি। অনিয়ম আর দুর্নীতিতে সবকিছু ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান ড. ইউনূস। 

এরআগে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। 

বিভি/এমআর

মন্তব্য করুন: