• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

‘জ্বালানি তেলের মজুতের ব্যাপারে অ্যাপ চালু করবে সরকার’

প্রকাশিত: ১৫:৫৮, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
‘জ্বালানি তেলের মজুতের ব্যাপারে অ্যাপ চালু করবে সরকার’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জ্বালানি তেলের মজুতের ব্যাপারে অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে কে কোথায় কতোটুকু জ্বালানি মজুত করছে। তিনি বলেন, চলমান যে সংকট এর সাথে মানুষকে খাপ খাইয়ে চলতে হবে।  

সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্য না বাড়িয়ে এর প্রভাব দেখছে সরকার। জ্বালানির সরবরাহে কিছুটা সংকট আছে। এর পাশাপাশি মানুষ মজুতও করছে। কতটুকু মজুত করছে অ্যাপ চালুর পর তা জানা যাবে। 

তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির মূল্য না বাড়িয়ে সরকারের উপায় থাকবে না। বলেন, ঋণ খেলাপীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে একজন নারী গ্রেফতার প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা  বলেন, তার গ্রেফতার ফৌজদারি অপরাধের মধ্যে পরে কি না তা খতিয়ে দেখা হবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: