গণমাধ্যমের ভূমিকাকে দুঃখজনক বললেন আসিফ মাহমুদ
ছবি: আসিফ মাহমুদ
পোশাক শিল্পে উস্কানিদাতাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, ট্রানজিকশন সময়ে সব খাতেই সমস্যা হয়। তবে শ্রম খাতে বেশি হয়। মালিক-শ্রমিকদের যৌথ চুক্তি হয়েছে। প্রথম দিকে ১০০ এর ওপরে শিল্প কারখানায় সমস্যা হয়েছে। এখন সেটা ১০থেকে ২০ এর মধ্যে চলে এসেছে। আইএলও'র এর সাথে মিটিং হয়েছে।
শ্রম উপদেষ্টা বলেন, গত সরকারের সময় অনুষ্ঠিত সভায় বাংলাদেশকে অপদস্থ করা হয়েছে। এবারের সভায় নতুন সরকারের কার্যক্রমের প্রশংসা করা হয়েছে এবং কোনো কোনো দেশ মামলা তুলে নেয়ার কথা জানিয়েছে।
আগামী তিন বছরে অগ্রগতি কয়েকগুণ বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। আসিফ মাহমুদ বলেন, সরকারের কাজ কোনো কোনো গণমাধ্যম ইতিবাচকভাবে দেখতে পায়না, এটা দুঃখজনক।
বিভি/এআই



মন্তব্য করুন: