গুজব ও অপতথ্য রোধে টিভি ও ডিজিটাল মিডিয়া সংশ্লিষ্টদের সাথে ডিজিএফআইয়ের মতবিনিময়
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে গণমাধ্যমে গুজব ও অপতথ্য নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণে টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর সেনানিবাস এলাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে গুজব ও অপপ্রচারণা নিয়ন্ত্রণের পাশাপাশি ভোটগ্রহণ ও নির্বাচন কার্যক্রম যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয় এ ব্যাপারে গণমাধ্যমের ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে।
ডিজিএফআই এর সাথে টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
১। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সংশ্লিষ্টদের নিজ নিজ অবস্থান হতে ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
২। নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ প্রচারের মাধ্যমে ভোটারদের আস্থা এবং উপস্থিতি বৃদ্ধিতে সহায়তার অনুরোধ।
৩। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বা কর্তৃপক্ষের দুর্বলতা বা কোথাও হুমকি থাকলে তা দ্রুততার সাথে উপযুক্ত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ ।
৩। যে কোন ধরনের গুজব বা অপতথ্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালনের অনুরোধ।
৪। সহিংসতা, হিংসা কিংবা হানাহানি ছড়াতে পারে এমন সংবাদ প্রচারকালে অধিকতর সচেতন এবং নিশ্চিত হওয়ার অনুরোধ।
৫। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে...
ক। সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন।
খ। দুই-তৃতীয়াংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন।
গ। আইন-শৃঙ্খলা বাহিনীর বডি অন ক্যামেরা ব্যবহার।
ঘ। সাংবাদিক এবং অবজারভারদের মোবাইল ফোনসহ ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ।
ঙ। সুরক্ষা অ্যাপস ব্যবহার।
চ। ইতিপূর্বের নির্বাচন সমূহে পরিলক্ষিত দুর্বলতা দূরীকরণের সকল ধরনের ব্যবস্থা।
ছ। সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করতে সকল কর্তৃপক্ষের সাথে সাংবাদিক সমাজের সমন্বিত ভূমিকা পালনের অনুরোধ।
উল্লেখ্য, মতবিনিময় মূলত সংশ্লিষ্টদের অনুরোধে আয়োজন করা হয়। উক্ত সভায় সংশ্লিষ্টরা নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপ, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি, বাহিনী প্রধানদের প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং সর্বোপরি প্রধান উপদেষ্টা প্রদত্ত জাতির উদ্দেশ্যে ভাষণে সকল ধরনের অনিশ্চয়তা এবং আশঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেন। তবে, নির্বাচনী ফলাফল ঘোষণায় অনাকাঙ্ক্ষিত বিলম্ব গুজব এবং অপতথ্য ছড়ানোর সুযোগ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: