• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন তারেক রহমান

প্রকাশিত: ২১:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন তারেক রহমান

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভীকে দেখাতে যান তিনি। এ সময় তিনি রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন তারেক রহমান।

উল্লেখ্য, অসুস্থ হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওইদিন বিকালে হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা এবং শ্বাসকষ্টের কারণে আজ (বুধবার) বিকালে রহুল কবির রিজভীকে রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিজভী সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তুষার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: