ঢাকা-১৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এই প্রার্থী।
ঢাকা-১৫ এলাকায় মোট ভোটারের সংখ্যা ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন এবং নারী ভোটার ১,৭২,০৯৮ জন। মোট ১৭৩টি কেন্দ্রে আজ সকাল থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। বড় কেন্দ্রগুলোর ফলাফল এখনও আসা বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক কর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: