ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বেড়েছে
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় মূল্য সংযোজন কর বা ভ্যাটের জানুয়ারি মাসের বিবরণী জমার দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানো হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি ছিল। এছাড়া ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমের ওটিপি সার্ভার ডাউন থাকায় জনস্বার্থে জানুয়ারি ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী করদাতারা আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: