• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের অমোচনীয় কালি কেন ওঠে না? এতে কী থাকে? স্বাস্থ্যঝুঁকি আছে?

প্রকাশিত: ১৮:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটের অমোচনীয় কালি কেন ওঠে না? এতে কী থাকে? স্বাস্থ্যঝুঁকি আছে?

ভোট দিতে গেলে আঙুলে লাগানো হয় অমোচনীয় কালি। একবার লাগলে সহজে ওঠে না এই দাগ। কিন্তু, কী থাকে এই কালিতে? কেনই বা এটি মুছে যায় না?

জাল ভোট নিয়ন্ত্রণ ও ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচনে ব্যবহৃত এই বিশেষ কালির প্রধান উপাদান সিলভার নাইট্রেট। এর সঙ্গে থাকে অ্যালকোহলভিত্তিক সলভেন্ট ও রং। সাধারণত ১০ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সিলভার নাইট্রেট ব্যবহার করা হয় এই কালিতে।

সিলভার নাইট্রেট ত্বকের ওপরের স্তর কেরাটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। বাতাস ও আলোর সংস্পর্শে এটি গাঢ় রঙ ধারণ করে এবং ত্বকের ভেতরে প্রবেশ করে স্থায়ী দাগ তৈরি করে। তাই সাবান বা পানি দিয়ে সহজে এই দাগ তোলা যায় না। তবে এটি স্থায়ী নয়। সাধারণত ৭ থেকে ১৪ দিনের মধ্যে ত্বকের পুরোনো কোষ ঝরে গেলে দাগও মিলিয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত মাত্রায় প্রস্তুত হওয়ায় এই কালি সাধারণ মানুষের জন্য নিরাপদ। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের নির্বাচনে এ কালি ব্যবহৃত হলেও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সংবেদনশীল ত্বকে সামান্য জ্বালা বা লালচে ভাব দেখা দিতে পারে। চোখ বা ক্ষতস্থানে লাগলে অস্বস্তি হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: