এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প, মাত্রা কত-উৎপত্তি কোথায়?
বাংলাদেশ যেন ভূমিকম্পের ক্ষেত্রে পরিণত হয়েছে। মাঝেই মাঝে ভূমিকম্পে কেঁপে উঠছে দেশের বিভিন্ন জেলা। এবার ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের এক প্রান্ত বঙ্গোপসাগর।
কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, এটি অগভীর ভূমিকম্প ছিল এবং মাটির নিচে মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষতির তথ্য পাওয়া যায়নি এবং কেউও ভূমিকম্পটি অনুভব করেছেন বলে জানায়নি।
বিভি/এজেড



মন্তব্য করুন: