• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২১:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

আগামীকাল সকালে শপথ নেবে নতুন সরকার। এর আগে আজ রাতেই বিদায়ী জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার রাত ৯টা ১৫ মিনিটে তিনি এ ভাষণ দেবেন।

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে।

মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: