মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আজ ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায়, মন্ত্রিসভার সদস্যদের যথাযথ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (প্ররক্ষা)-কে পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: