• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রকাশিত: ১৯:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

এর আগেও তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২০০১ সালে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারেও তিনি একই বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। তিনি ৭ মে ১৯৮৬ সালের তৃতীয় ও ৩ মার্চ ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আবার সংসদ সদস্য নির্বাচিত হন।

 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত